লিলুয়া গুলি কাণ্ডের আটক ৪ - The News Lion

লিলুয়া গুলি কাণ্ডের আটক ৪

 


দি নিউজ লায়ন;  দুই দলের গন্ডগোলকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার লিলুয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে এসে জখম হন এক পুলিশ কর্মী। দুই দলের গন্ডগোলের জেরে সোমবার উত্তপ্ত হয়ে উঠল লিলুয়ার 'সি' রোড। লাঠি ও ধারাল অস্ত্র নিয়ে সংঘর্ষ হয় উভয়পক্ষের মধ্যে। 


বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ ওঠে। ঘটনায় আহত হন এক পুলিশ কর্মী। তাঁকে ভর্তি করা হয়েছে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। সংঘর্ষের ঘটনায় জখম হন মানিক দাস নামের স্থানীয় এক ব্যক্তি। বাঁশ, লাঠি দিয়ে মারধর করা হয় তাঁকে। গুরুতর আহত ওই ব্যক্তিকে ভর্তি করা হয় হাওড়ার এক বেসরকারি হাসপাতালে।


লিলুয়া থানা এলাকার বামুনগাছি ‘সি’ রোডে পুলিশের উপর গুলি চালানোর ওই ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের ওপর গুলি চালানোর ঘটনা ছাড়াও দুই পক্ষের সংঘর্ষে যারা অভিযুক্ত তাদের খোঁজে জোর তল্লাশি চালানো হচ্ছে। দেখা হচ্ছে সিসিটিভির ফুটেজও। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বামনগাছি ‘সি’ রোডের বাসিন্দা এলাকার পরিচিত ব্যবসায়ী সন্তোষ মুখিয়া নামে এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর তাঁর দেহ নিয়ে তাঁরই সতীর্থরা সালকিয়ার বাঁধাঘাট শ্মশানে যান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.